এই ব্লগপোস্টে রয়েছে “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না” এই সুন্দর ও শিক্ষণীয় প্রবাদটির সহজ ভাষায় ভাবসম্প্রসারণ। যারা Class 6 থেকে শুরু করে SSC ও HSC পর্যায়ের শিক্ষার্থী, তাদের জন্য এটি খুবই উপকারী হবে। একবার পড়লে সহজেই মনে থাকবে। চলুন পড়ে নিই সম্পূর্ণ ভাবসম্প্রসারণটি।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
মূলভাব : যেকোনো কাজ করার আগে আমাদের ভাবে কাজটা করতে হবে। তাছাড়া যে পরিণতি ভালো নাও হতে পারে।
সম্প্রসারিত ভাব : কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ঠিক নয়। ভালোভাবে চিন্তা করে, বিষয়টির ভালো-মন্দ দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটা আগে বিস্তারিতভাবে লিখে ফেলুন। তারপর ভেবে দেখুন, এর ভালো দিক আর খারাপ দিক কী কী। দুই দিক তুলনা করে বুঝতে হবে, কোনটা বেশি গুরুত্ব রাখে। যেটার গুরুত্ব বেশি, সেটাকে আগে বিবেচনায় নিতে হবে। এতে করে সহজে বোঝা যাবে সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে কিনা। কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না—নিজেকে সময় দিন, মনোযোগ দিয়ে চিন্তা করুন। ভালো-মন্দ বিচার করে তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। আজ যেটা সঠিক মনে হচ্ছে, কাল সেটা ভুলও হতে পারে। তাই শান্ত মাথায় ভেবে, সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সিদ্ধান্ত : সুতরাং যে কোন কাজ করার আগে আমাদেরকে ভেবে কাজ করতে হবে। তাই বলা যায় যে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা।
আশা করি, এই ভাবসম্প্রসারণটি তোমার ভালো লেগেছে। এমন আরও সহজ ও সুন্দর ভাবসম্প্রসারণ পড়তে চাইলে ঘুরে আসো আমাদের ওয়েবসাইটে – StudyTika.com।