ভাবসম্প্রসারণঃ নাচতে না জানলে উঠান বাঁকা [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

এই পোস্টে তোমরা দেখতে পাবে সুন্দর একটি ভাবসম্প্রসারণ যার শিরোনাম “নাচতে না জানলে উঠান বাঁকা”। এটা খুব সহজ ও সুন্দর ভাবসম্প্রসারণ, যা তোমাদের ভাষা উন্নয়নে সাহায্য করবে। StudyTika.com এ তোমরা আরও অনেক ভালো ভালো ভাবসম্প্রসারণ পাবো, যেগুলো তোমাদের লেখাকে শক্তিশালী করবে।

ভাবসম্প্রসারণঃ নাচতে না জানলে উঠান বাঁকা [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

নাচতে না জানলে উঠান বাঁকা 

মূলভাব : কাজে দক্ষতা না দেখাতে পারলে মানুষ প্রায়ই অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। নিজের অক্ষমতা ঢাকার জন্য মানুষের এই ধরনের প্রবণতা আমরা সহজেই লক্ষ্য করতে পারি।

সম্প্রসারিত-ভাব : মানুষ প্রায়ই নিজের দোষ-ত্রুটি স্বীকার করতে চায় না, তাই অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা দেখায়। যেমন, নাচতে পারলেই মানুষ নৃত্যশিল্পী হয়, আর দক্ষতার জন্যই সন্মান পাওয়া যায়। কিন্তু যদি নাচে দক্ষতা অর্জন না হয়, তখন দোষ চাপানো হয় উঠানের ওপর—উঠান বাঁকা, তাই নাচা গেল না। এমন অক্ষম নৃত্যশিল্পীরাই এ ধরনের অজুহাত দেয়। এই প্রবণতা মানুষ তার বিভিন্ন কাজে দেখায়। নিজের ব্যর্থতা বা অক্ষমতা সহজে স্বীকার করা মানুষ সাধারণত চায় না। অন্যের উপর দোষারোপ করে নিজের গ্লানি থেকে রেহাই পেতে চায়। সেজন্য মানুষ যুক্তির আড়ালে ক্রুটি গোপন করে। নিজেকে নির্মল করে রাখার চেষ্টা মানুষের থাকে। কিন্তু জীবনে ব্যর্থতা থাকবে না এমন হতে পারে না। দুর্বল মনের মানুষ সে ব্যর্থতাকে স্বীকার করে না। যার সাহস নেই, উদারতা নেই সে-ই এমন পরের উপর দোষ চাপায়।

তাই মানুষকে বড় মনের অধিকারী হতে হবে এবং সত্যকে যথাযথভাবে স্বীকার করে নিতে হবে। নিজের দোষ স্বীকার করা বড় গুণ। মানুষকে এ গুণের অধিকারী হওয়া উচিত।

ভালো লাগলে আরও অনেক ভাবসম্প্রসারণ পড়তে StudyTika.com এ গিয়ে দেখে যাও। সেখানে তোমাদের জন্য অনেক সহজ ও সুন্দর ভাবসম্প্রসারণ অপেক্ষা করছে। ভালো লেখার জন্য নিয়মিত এখানে আসো।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.