ক্ষারক কাকে বলে?(সহজ সংজ্ঞা) | ক্ষারকের বৈশিষ্ট্য | ক্ষারক ও ক্ষারের পার্থক্য

রসায়নের জগতে ক্ষারক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় “ক্ষার” বা “ক্ষারক” শব্দটি শুনে থাকি, কিন্তু অনেকেই এদের মধ্যে পার্থক্য বুঝতে পারি না। ক্ষারক এমন এক ধরনের যৌগ, যা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আবার যে ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, তাকেই ক্ষার বলা হয়। এই পোস্টে সহজ ভাষায় ক্ষারক ও ক্ষার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে—তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ ও পার্থক্যসহ। তাই পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে, তুমি খুব সহজেই “ক্ষারক কাকে বলে” এবং “ক্ষার ও ক্ষারকের পার্থক্য” স্পষ্টভাবে বুঝে যাবে।


ক্ষারক কাকে বলে?(সহজ সংজ্ঞা)

 

ক্ষারক কাকে বলে? 

সংজ্ঞা: যে যৌগের অণুতে অক্সাইড বা হাইড্রোক্সাইড আয়ন থাকে এবং এসিডের সাথে বিক্রিয়া করে কেবল লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। যেমন: সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, প্রভৃতি। 

ক্ষারক হলো এমন একধরনের যৌগ, যার অণুতে অক্সাইড বা হাইড্রোক্সাইড আয়ন থাকে এবং এটি অম্লের (Acid) সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অন্যদিকে, যে সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, তাদের ক্ষার বলা হয়। অর্থাৎ, ক্ষার হলো দ্রবণীয় ক্ষারক।

ক্ষারক কি?

যে যৌগের অণুতে অক্সাইড বা হাইড্রোক্সাইড আয়ন থাকে এবং যা এসিডের সাথে বিক্রিয়া করে শুধু লবণ ও পানি উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। যেমন: সোডিয়াম অক্সাইড (Na₂O), ক্যালসিয়াম অক্সাইড (CaO) ইত্যাদি ক্ষারকের উদাহরণ।

ক্ষার কি?

যে সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, সে সব ক্ষারককে ক্ষার বলা হয়। যেমন: সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)₂), পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH) ইত্যাদি ক্ষার।

ক্ষারকের বৈশিষ্ট্য:

১। ক্ষারকের স্বাদ সাধারণত কটু বা তিক্ত হয়।
২। ক্ষারকের দ্রবণ সাবান পানির মতো পিচ্ছিল হয়ে থাকে।
৩। ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল করে দেয়।
৪। ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডসমূহ ক্ষারক।
৫। ক্ষারক সাধারণত অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
৬। ক্ষারকের জলীয় দ্রবণে বর্ণহীন ফেনফথ্যালিন দ্রবণ গোলাপী রঙ ধারণ করে।

ক্ষারকের রাসায়নিক বিক্রিয়া উদাহরণ:

CaO + 2HCl → CaCl₂ + H₂O
KOH + H₂SO₄ → K₂SO₄ + H₂O
NH₄OH + HCl → NH₄Cl + H₂O

ক্ষারকের বিস্তারিত ব্যাখ্যা:

ক্ষারক (Base) হলো এমন একটি পদার্থ যা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন (OH⁻) উৎপন্ন করে এবং অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। ক্ষারকের অণু সাধারণত ধাতব আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের সমন্বয়ে গঠিত হয়। যখন এটি পানিতে দ্রবীভূত হয়, তখন এটি আয়ন উৎপন্ন করে যা দ্রবণকে ক্ষারীয় প্রকৃতির করে তোলে।

ক্ষারকের উদাহরণ:

১। সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)
২। পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH)
৩। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)₂)
৪। অ্যামোনিয়া (NH₃) (এটি একটি দুর্বল ক্ষারক)

ক্ষারক ও ক্ষারের পার্থক্য:

বিষয় ক্ষারক (Base) ক্ষার (Alkali)
সংজ্ঞা যে পদার্থ অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে যে মূলক পানিতে দ্রবীভূত হয়ে OH⁻ আয়ন উৎপন্ন করে
দ্রাব্যতা সব ক্ষারক পানিতে দ্রবীভূত নয় ক্ষার সব সময় পানিতে দ্রবীভূত হয়
আয়ন উৎপন্ন সবক্ষেত্রে OH⁻ আয়ন উৎপন্ন নাও করতে পারে সব সময় OH⁻ আয়ন উৎপন্ন করে
উদাহরণ Cu(OH)₂, Al(OH)₃ (জলে অদ্রবণীয়) NaOH, KOH, Ca(OH)₂, NH₄OH (জলে দ্রবণীয় ক্ষারক)
লিটমাসে প্রভাব লাল লিটমাসকে নীল করে লাল লিটমাসকে নীল করে
সম্পর্ক সব ক্ষার ক্ষারক সব ক্ষারক ক্ষার নয়

সুতরাং, আমরা দেখতে পাই যে ক্ষারক ও ক্ষার উভয়ই অম্লের বিপরীত প্রকৃতির হলেও তাদের মধ্যে দ্রবণীয়তার পার্থক্য রয়েছে। ক্ষারক হতে পারে দ্রবণীয় বা অদ্রবণীয়, কিন্তু ক্ষার সব সময় পানিতে দ্রবণীয় হয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেমন সাবান, ডিটারজেন্ট ইত্যাদি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.