প্রাকৃতিক সম্পদ কাকে বলে? (সহজ সংজ্ঞা) | প্রাকৃতিক সম্পদ কত প্রকার কি কি? | প্রাকৃতিক সম্পদের গুরুত্ব | প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের উপায়

প্রাকৃতিক সম্পদ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি থেকে যে সম্পদ আমরা পাই, তা আমাদের জীবনের জন্য অপরিহার্য। যেমন গাছপালা, পানি, মাটি, এবং খনিজ পদার্থ—এগুলো আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে তোলে। 

প্রাকৃতিক সম্পদ কাকে বলে? (সহজ সংজ্ঞা) | প্রাকৃতিক সম্পদ কত প্রকার কি কি? | প্রাকৃতিক সম্পদের গুরুত্ব | প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের উপায়

এই ব্লগপোস্টে আমরা প্রাকৃতিক সম্পদের বিভিন্ন ধরন, তাদের গুরুত্ব এবং সংরক্ষণের উপায় নিয়ে আলোচনা করবো। আশা করি, সম্পূর্ণ পোস্টটি পড়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আপনার জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

প্রকৃতিতে যেসব জিনিস স্বাভাবিকভাবে পাওয়া যায়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে।

প্রকৃতির দানই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষের দৈনন্দিন প্রয়োজন পূরণে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে – জলবায়ু, গাছ-পালা, পশু-পাখি,জমি, পানি এবং বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ইত্যাদি।

প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে পাওয়া জিনিস, যেগুলো মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করে। যেমন – সূর্যের আলো এবং ধান।

প্রাকৃতিক সম্পদ কত প্রকার কি কি?

প্রাকৃতিক সম্পদকে তিন ভাগে ভাগ করা যায়। যথা –

  • অন্যান্য সম্পদ, যেমন - প্রাকৃতিক সৌন্দর্য্য
  • নবায়নযোগ্য সম্পদ, যেমন - সূর্যালোক
  • অনাবয়নযোগ্য সম্পদ, যেমন – কয়লা

প্রাকৃতিক সম্পদের গুরুত্ব

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব খুব বেশি। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি এই দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

দেশের অর্থনীতিতে এসব প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে দারিদ্র্য দূর করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত জীবনযাপন করা সম্ভব। বাংলাদেশের মাটি খুবই গুরুত্বপূর্ণ। 

এই মাটিতে ফসল ফলাতে বেশি খরচ করতে হয় না। মাটির সঠিক ব্যবহার করে আমরা কৃষির ফসল, ফুল, ফল, সবজি ও বনজ সম্পদের উৎপাদন বাড়াতে পারি।

স্বাধীনতার ৪০ বছরে খাদ্য উৎপাদন তিন গুণ বেড়েছে। উন্নত প্রযুক্তি, ভালো বীজ এবং চাষাবাদের নিয়ম মেনে বাংলাদেশে এই মাটিতে আরও বেশি ফসল উৎপাদন সম্ভব। 

তবে জনসংখ্যা বাড়ছে এবং বাড়িঘর, কলকারখানা, রাস্তা, শহর নির্মাণে দেশের উর্বর ভূমি কমছে।

যদি পরিকল্পনা করে প্রাকৃতিক সম্পদ হিসেবে ভূমির ব্যবহার না করা হয়, তবে দেশটির উন্নতিতে বিপর্যয় ঘটতে পারে। পানির গুরুত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য।

দেশের নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর ইত্যাদির পানির ওপর কৃষি ও শিল্প অর্থনীতি পুরোপুরি নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থাও পানির ওপর অনেকাংশে নির্ভরশীল। দেশের খনিজ, বনজ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। জাতীয় আয়ের বড় অংশই আসে এসব সম্পদ ব্যবহার করে।

প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের উপায়

সম্পদ হলো এমন জিনিস যেগুলো মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করে। তবে এই সম্পদের যোগান সীমিত। তাই যদি আমরা সম্পদ সংরক্ষণ না করি, তবে ভবিষ্যতে সংকট দেখা দিতে পারে। 

সম্পদ সংরক্ষণের মানে হলো প্রাকৃতিক সম্পদকে এমনভাবে ব্যবহার করা যেন তা অনেক মানুষের উপকারে আসে।

আমরা জানি, অফুরন্ত সম্পদ যেমন – পানিশক্তি, বায়ুশক্তি ইত্যাদি পুনরায় তৈরি হতে পারে। তাই এসব সম্পদ সঠিক ব্যবস্থাপনায় সংরক্ষণ করা যায়। তবে অনাবয়নযোগ্য সম্পদ যেমন – কাঠ, কয়লা, গ্যাস ইত্যাদি বার বার তৈরি হয় না। তাই এ সব সম্পদের অপচয় না করার জন্য আরও সচেতন হতে হবে।

যেমন সৌরশক্তি দিয়ে সৌরবিদ্যুৎ এবং পানিশক্তি দিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়, এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। 

যদি বিভিন্ন ব্যবহৃত দ্রব্যকে পুনরায় ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা যায়, তবে সম্পদের অপচয় কমবে।

আমাদের প্রথমে বাছাই করতে হবে কোন কোন সম্পদগুলো আগে সংরক্ষণ করবো। সম্পদের গুরুত্ব বিবেচনা করে নির্ধারণ করতে হবে কোন সম্পদগুলো বেশি জরুরি। 

যেমন – অজৈব সারের ব্যবহার জমির কৃষি পণ্যের ফলন বাড়ায়। তবে কেউ যদি অতিরিক্ত সার দেয়, তাহলে জমির ক্ষতি হয়। তাই অজৈব সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।

এভাবে আমাদের বনজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, সুপেয় পানি ইত্যাদি রক্ষা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এসব সম্পদের সংকট দেখা দিতে পারে। তাই বাংলাদেশের ভূমি, পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করা উচিত। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

শীর্ষ ১০টি প্রাকৃতিক সম্পদ

  • জল
  • লোহা
  • মাটি
  • খনিজ তেল
  • বাতাস
  • কয়লা
  • প্রাকৃতিক গ্যাস
  • ফসফরাস
  • বন
  • অন্যান্য খনিজ (বক্সাইট)
প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্মও এর সুফল ভোগ করতে পারবে। আরও এমন শিক্ষামূলক পোস্ট পড়তে, অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে ভিজিট করুন।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.