ভাবসম্প্রসারণঃ বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

আমাদের এই ব্লগে একটা সুন্দর ভাবসম্প্রসারণ আছে—“বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না।” ভাবসম্প্রসারণটি খুবই সহজ ভাষায় লেখা, যাতে সবাই ভালো করে বুঝতে পারে। আশা করি আপনি পুরো ভাবসম্প্রসারণটি পড়বেন এবং ভালো লাগবে।

ভাবসম্প্রসারণঃ বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না

মূলভাব : একটি সৃজনশীল বই অপরিসীম জ্ঞানের আধার। এতে যে অল্প অর্থ ব্যয় হয় তা অর্জিত জ্ঞানের তুলনায় খুবই নগণ্য। সৃজনশীল পুস্তক অধ্যয়ন জ্ঞানার্জনের সর্বোৎকৃষ্ট মাধ্যম। তাই প্রকৃত জ্ঞানার্জনে বইয়ের কোন বিকল্প নেই।

সম্প্রসারিত ভাব : জগতের শ্রেষ্ঠ মনীষীদের চিন্তা-চেতনা ও সৃষ্টির অন্যতম আধার হল বই। বই এক যুগের মানুষকে পরবর্তী যুগের মানুষের কাছে নিয়ে যেতে পারে। সুযোগ করে দিতে পারে অতীতের অবিজ্ঞতা আর জ্ঞান-বিজ্ঞানকে জানার। কিন্তু অধিকাংশ সময়ই আমরা এ সত্যটি উপলব্ধি করতে ব্যর্থ হই। যারা কুরুচিপূর্ণ সিনেমা কিংবা স্টেডিয়ামে খেলা দেখার টিকেট কিনতে অকপটে অর্থ ব্যয় করে, তারাই আবার বই কেনার ক্ষেত্রে চূড়ান্ত কৃপণতার পরিচয় দেয়। বই কেনার জন্য অর্থ ব্যয়কে তারা বাহুল্য বলে মনে করে। অনেকে বইয়ের দাম বেশি বা অর্থের অভাবের অজুহাত দেখিয়ে বই না পড়ার কারণ খোঁজে। কিন্তু এসব অজুহাত শুধু অযৌক্তিক নয়, বরং অনাকাঙ্ক্ষিত। আসলে যারা সত্যিই বই পড়তে চায় না বা জ্ঞান অর্জনে আগ্রহী নয়, তারাই এসব কথা বলে। তারা কখনোই বই পড়ার মাধ্যমে যে মানসিক আনন্দ ও শান্তি পাওয়া যায়, তা অনুভব করতে পারে না। আর যেহেতু সে আনন্দ তারা জানে না, তাই বইয়ের দাম বেশি এই অজুহাতে তারা বই কিনতে চায় না।

অথচ বই কিনে কেউ দেউলিয়া হয়েছে এমন নজির খুঁজে পাওয়া কঠিন। কেননা, জ্ঞান পিপাসা মিটানোর উপযোগিতার তুলনায় বইয়ের দাম খুবই তুচ্ছ।

এই ভাবসম্প্রসারণটি অন্য বই থেকেও সংগ্রহ করে দেয়া হলো

বই সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং তা জ্ঞান ও আনন্দ লাভের প্রকৃত উৎস। বইয়ের মত এমন অমূল্য সম্পদ সংগ্রহ করতে যে অর্থ ব্যয় হয়, তাতে কারও আর্থিক অসচ্ছলতা দেখা দিতে পারে এমন আশঙ্কার কোনো কারণ নেই। মানব জীবনকে সমৃদ্ধ ও সফল করার জন্য বইয়ের অবদানের কোনো তুলনা হয় না। বরং বইয়ের সাহচর্য লাভ না ঘটলে জীবনের বিকাশ ঘটতে পারে না। বইয়ের এহেন প্রয়োজনের কথা বিবেচনা করে যে কোনো পরিমাণ অর্থ ব্যয় করা আবশ্যক। বইয়ের জন্য যত বেশি অর্থ ব্যয় করা হবে, জীবনের জন্য তা তত বেশি কল্যাণ বয়ে আনবে। বইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা মানুষকে যে মানসিক প্রশান্তি ও জ্ঞানের বিস্তার দেয়, তার তুলনায় বই কেনার খরচ খুবই সামান্য। তাছাড়া বইয়ের দাম এত বেশি নয় যে তা কারো অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আসলে বই কিনে কেউ দুঃস্থ বা সর্বস্বান্ত হয়েছে—এমন কোনো উদাহরণ পৃথিবীতে নেই।

আপনি যদি ভাবসম্প্রসারণ পড়তে ভালোবাসেন, তাহলে আমাদের ওয়েবসাইট StudyTika.com-এ আরও অনেক সুন্দর ভাবসম্প্রসারণ পাবেন। অনুগ্রহ করে সেগুলোও দেখুন এবং পড়তে থাকুন।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.