ভাবসম্প্রসারণঃ বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তরসাধক মাত্র [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

এই ব্লগপোস্টে একটি সুন্দর ভাবসম্প্রসারণ দেওয়া হয়েছে যার শিরোনাম “বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তরসাধক মাত্র”। ভাবসম্প্রসারণটি অনেক সহজ ভাষায় লেখা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। আপনি যদি ভাবসম্প্রসারণ ভালোবাসেন, তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই উপকারি হবে।

ভাবসম্প্রসারণঃ বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তরসাধক মাত্র [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তরসাধক মাত্র

মূলভাব : শিক্ষার পূর্ণতার দিকে অগ্রসর হতে হলে মানুষকে নিজস্ব প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সুশিক্ষিত হওয়ার জন্য স্বশিক্ষা বা নিজে নিজে শিক্ষার ব্যবস্থা করতে হবে।

সম্প্রসারিত ভাব : শিক্ষা সম্পূর্ণভাবেই অর্জন সাপেক্ষ। শিক্ষালাভের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ধাপে ধাপে এগিয়ে শিক্ষার্থীগণ সেসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করে এবং শিক্ষিত হিসেবে পরিচিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগুরু প্রতিটি ছাত্রের জন্য পথ প্রদর্শক। শিক্ষক ছাত্রের জ্ঞান জীবনের স্রষ্টা। শিক্ষক ছাত্রের ভবিষ্যৎ জীবন গঠনের পবিত্র দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ছাত্র যদি শিক্ষাগুরুর নির্দেশ, আদেশ, ‍উপদেশ পালন না করে তাহলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। শিক্ষক আমাদের শিক্ষা দেন এবং কীভাবে তা অর্জন করতে হবে, সে পথ দেখিয়ে দেন। কিন্তু যদি কোনো ছাত্র সেই শিক্ষা গ্রহণ না করে, তাহলে শিক্ষকের পক্ষে কিছুই করার থাকে না। একজন শিক্ষক ভালো-মন্দ, সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝিয়ে সঠিক পথ দেখান। আশা করা হয়, ছাত্র সেই পথ অনুসরণ করে নিজের জীবনকে সার্থক করে তুলবে। আসলে জ্ঞানকে নিজের করে নিতে হলে নিজের চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা অনেক বিস্তৃত এক বিষয়, এবং বলা হয়ে থাকে—‘দোলনা থেকে কবর পর্যন্ত শেখা চলে।’ তাই কঠোর অধ্যবসায় ছাড়া কেউ সত্যিকারের শিক্ষিত হতে পারে না। অনেকেই আছেন, যারা কোনো ডিগ্রি ছাড়াও আত্মশিক্ষার মাধ্যমে নিজেকে গড়েছেন এবং সমাজ ও মানবতার জন্য অবদান রেখেছেন। যেমন: সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, নিউটন, গ্যালিলিও, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম—তাঁরা জ্ঞানের সাধনায় এতটাই শ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন যে মৃত্যুর পরেও তাঁরা স্মরণীয় হয়ে আছেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে যথার্থ জ্ঞানার্জনের জন্য জ্ঞানের রাজ্যে বিচরণ করতে হয়। সুশিক্ষার জন্য নিজের উদ্যোগের প্রয়োজন হয়। সেজন্য সারাজীবন ধরে মানুষের জ্ঞান সাধনা চলে।

এই ভাবসম্প্রসারণটি আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো

বিদ্যা অমূল্য সম্পদ। প্রত্যেকটি মানুষেরই আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে আর সেটা চর্চার মাধ্যমে উৎকর্ষ হয়। শিক্ষক শুধু দিকনির্দেশনা দিতে পারেন। 'Knowledge is power.' কিন্তু এটা আপনা আপনি হয় না। কষ্ট করে অর্জন করতে হয়। জীবন পুষ্পশয্যা নয়। এ পঙ্কিল জগতের সবকিছুই কণ্টকাকীর্ণ। বেহেস্তের ফলের মতো সবকিছুই হাতে এসে পৌঁছায় না। দীর্ঘ সাধনা করে সেটা পেতে হয়। টাকা পয়সা, মান-সম্মান, যাই বল না কেন সাধনা ছাড়া অর্জন করা যায় না। এক্ষেত্রে শুধু সাধনাই নয় অপরের সাহায্য-সহযোগিতা, আদেশ, উপদেশ তাকে অনুসরণ করতে হয়। কেউ একা কোনো কাজে লক্ষ্যে পৌছাতে পারে না। তাকে কিছু দিকনির্দেশনা পেতে হয়, তা না হলে সাফল্য অর্জন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। অপরের দৃষ্টান্ত অনুসরণ করেই সে নিজ সাধনায় ব্রতী হয় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হয়। তাই কাঙ্ক্ষিত লক্ষ্যের সাথে উপদেশ, বিদ্যা এবং সাধনা ওতপ্রোতভাবে জড়িত। এগুলো ঠিকমতো একত্রিত না হলে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। বিদ্যা অর্জন করতে হলে সাধনার প্রয়োজন হয়, এটা সর্বসত্য। সাধনা কীভাবে করতে হবে, তা জানা যায় গুরুজনদের কাছ থেকেই। গুরুর সহায়তায় একজন মানুষ সঠিক পথ খুঁজে পায়। গুরু মানুষকে বিকাশের দিশা দেখান, কিন্তু ফল পেতে হলে নিজেকেই সাধনা করতে হয়। নিজের সাধনাই মানুষকে সফল করে তোলে। গুরু শুধু পথ প্রদর্শক—তিনি প্রতিভা তৈরি করেন না, বরং প্রতিভা বিকাশের আলো জ্বালিয়ে দেন। গুরু যেমন আলোর দিশা দেখান, শিষ্য সেই আলোয় আলোকিত হয়ে ফুটে ওঠে ফুলের মতো। কোনো কিছু অর্জন করতে গেলে একজন গুরুর মতো সহায়ক দরকার হয়। ইতিহাসে অনেকেই আছেন, যাঁরা গুরুর উপদেশ গ্রহণ করে নিজ পরিশ্রমে বড় হয়েছেন। যেমন—সক্রেটিসের শিক্ষায় প্লেটো এবং প্লেটোর শিক্ষায় অ্যারিস্টটল বিশ্বখ্যাত হয়েছেন। তাই বোঝা যায়, পরিশ্রমই সৌভাগ্যের চাবি। গুরু কেবল একজন পথপ্রদর্শক, তিনি গন্তব্য দেখিয়ে দেন, কিন্তু সেই পথে এগিয়ে যেতে হয় নিজের শক্তিতে।

আশা করি এই ভাবসম্প্রসারণটি আপনাদের ভালো লেগেছে। আরও অনেক সুন্দর এবং সহজ ভাবসম্প্রসারণ পড়তে চাইলে অবশ্যই StudyTika.com ওয়েবসাইটে এসে দেখবেন। এখানে আপনার জন্য অনেক ভালো লেখা আছে।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.