ভাবসম্প্রসারণঃ কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ,উদ্যম বিহনে কার পুরে মনোরথ? [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

এই ব্লগপোস্টে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ — "কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ?"। এটি পড়লে আপনি অনুপ্রেরণা পাবেন এবং পরীক্ষার জন্যও এটি খুব উপকারী। ভাবসম্প্রসারণটি খুব সহজ করে লেখা হয়েছে, যেন আপনি সহজে বুঝতে পারেন। এখনই নিচে পড়ে নিন!

ভাবসম্প্রসারণঃ কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ,উদ্যম বিহনে কার পুরে মনোরথ? [Class 6 7 8 9 10 ‍SSC HSC]

 কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ,উদ্যম বিহনে কার পুরে মনোরথ?

মূলভাব : যদি পথিক দীর্ঘ পথ দেখে পথচলা থামিয়ে দেয়, তাহলে তার গন্তব্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে যথাযথ উদ্যম, পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং গভীর মনোবল অপরিহার্য। দীর্ঘ পথ অতিক্রম করেই মানুষ নিজের লক্ষ্য অর্জন করতে পারে।

সম্প্রসারিত-ভাব :  জীবনের পথে মানুষ নানা বাধার সম্মুখীন হয়। সেই বাধা অতিক্রম করেই তার জীবন সফল ও মহিমান্বিত হয়। উৎসাহ, উদ্যম এবং আত্মবিশ্বাস ছাড়া কেউ জীবনে সাফল্যের স্বাদ পায় না। যারা কর্মোদ্যোগী ও দৃঢ়প্রতিজ্ঞ, তারাই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। যেমন প্রবাদ বলে, ‘বীরভোগ্যা বসুন্ধরা’—অর্থাৎ, কর্মদ্যোগী মানুষের জীবনই সত্যিকারে সার্থক হয়। তাই জীবনের সব বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানোই মানবজীবনের মূল লক্ষ্য। বৃহত্তর অর্থে জাতীয় জীবনেও এ উদ্যমের গুরুত্ব অপরিসীম। প্রবল উদ্যমের জোরে একটি জাতি বড় হয়ে উঠতে পারে। কিন্তু উদ্যম ছাড়া তার ব্যর্থতা পদে পদে। সেখানে ফুটে উঠে কাপুরষতার লক্ষণ। কিন্তু এ বাধা অতিক্রম করে ব্যক্তি ও জাতীয় জীবনে সাফল্যের চরম শিখরে উঠা যায়। সাফল্যের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে উঠে। জীবন হয়ে উঠে অর্থপূর্ণ। আর্থাৎ, পরিশ্রম ছাড়া কোন জাতি জীবনে উন্নতি লাভ করতে পারে না।

ভাবসম্প্রসারণটি ভিন্ন একটি বই থেকেও সংগ্রহ করা হয়েছে

মূলভাব : উদ্দেশ্য সিদ্ধির জন্য উদ্যম অপরিহার্য।

সম্প্রসারিত ভাব : দীর্ঘ পথ দেখে ভীত পথিক যদি থমকে দাঁড়ায়, তাহলে পথের প্রান্তে পৌঁছা তার পক্ষে মোটেই সম্ভবপর হবে না। যথার্থ উদ্যোগ না নিলে জীবনের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাই উৎসাহ উদ্দীপনার সাথে কর্তব্য সম্পাদন করে জীবনকে সফল করে তুলতে হবে।জীবন চলার পথে মানুষকে বিস্তর বাধার মুখোমুখি হতে হয়। সাহস, কৌশল ও বুদ্ধির প্রয়োগে সেসব বাধা বিপত্তি জয় করতে পারলে জীবনে সাফল্য আসে, মানুষ গৌরবান্বিত হয়ে উঠে। তাই উদ্যম বা উৎসাহ উদ্দীপনা জীবনে সাফল্যের জন্য অপরিহার্য। যার মধ্যে যত উদ্যম বিদ্যমান, সে তত সার্থকতা অর্জন করতে পারে। জাতীয় জীবনেও উদ্যম বা উৎসাহ উদ্দীপনা জীবনের সাফল্যের জন্য অপরিহার্য। জাতীয় জীবনে উদ্যম থাকলে সে জাতি বড় হয়ে উঠে। কাজের পরিমাণ যদি খুব বেশি হয়, তখন অনেক সময় উদ্যম কমে যায় এবং মানুষ ব্যর্থতার সম্মুখীন হয়। এটি স্বভাবগত কাপরুষ্যের লক্ষণ। কিন্তু যে কাজই বড় বা কঠিন হোক না কেন, সাহস ও চেষ্টা থাকলে তা সমাধান করা সম্ভব। যদি পরিণাম ভেবে আগে থেকেই ভয় পেতে শুরু করা হয়, তবে সাফল্য কখনো অর্জিত হয় না। পথ দীর্ঘ হলেও ধৈর্য, সাধনা ও অধ্যবসায় থাকলে তা অতিক্রম করা সম্ভব। তাই জীবনের কোনো লক্ষ্য বা ইচ্ছা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যম নিতে হবে। মনে রাখতে হবে, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নেই। এই বিশ্বাসেই মানুষকে তার জীবনের লক্ষ্যে তৎপর হতে হবে।

আশা করি এই ছোট ভাবসম্প্রসারণটি আপনার ভালো লেগেছে এবং কাজে আসবে। আরও এমন সহজ ও সুন্দর ভাবসম্প্রসারণ পড়তে চাইলে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে — StudyTika.com। এখানে রয়েছে Class 6 থেকে HSC পর্যন্ত অনেক ভাবসম্প্রসারণ, একদম সহজ ভাষায়।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.