পুষ্টি কাকে বলে? (সহজ সংজ্ঞা) | পুষ্টির প্রকারভেদ | পুষ্টির প্রাকৃতিক উৎস | পুষ্টির উপাদান | পুষ্টির গুরুত্ব

স্বাগতম! আজ আমরা পুষ্টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। পুষ্টি হলো আমাদের দেহকে সুস্থ, শক্তিশালী ও রোগমুক্ত রাখার মূল চাবিকাঠি। এই ব্লগপোস্টে আমরা জানব পুষ্টি কি, এর উপাদানগুলো কী কী, খাদ্য আমাদের দেহে কী কী কাজ করে, পুষ্টির প্রকারভেদ এবং পুষ্টি কেন আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। লেখাটি খুব সহজ ভাষায় লেখা হয়েছে, তাই স্কুলের শিক্ষার্থী থেকে বড় সবাই সহজেই বুঝতে পারবে। পুরো পোস্টটি পড়লে আপনি পুষ্টি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবেন।


পুষ্টি কাকে বলে?(সহজ সংজ্ঞা)

পুষ্টি কাকে বলে?

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, পরিশোধন ও আত্তীকরণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি উৎপাদিত হয় তাকে পুষ্টি বলে।

যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের জটিল ও বৃহৎ অণুগুলো ভেঙে সরল ও শোষণযোগ্য অণুতে পরিণত হয় তাকে পুষ্টি বলে।

পুষ্টি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যে খাদ্য গ্রহণ করি তা শরীরে পরিপাক ও শোষিত হয়ে দেহকে তাপ ও শক্তি যোগায়, শরীরের বৃদ্ধি ঘটায়, রোগ থেকে মুক্ত রাখে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। শারীরবৃত্তীয় দিক থেকে পুষ্টি হল সেই প্রক্রিয়া যেখানে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, পরিশোধন ও শোষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি এবং শক্তি উৎপাদন ঘটে। অর্থাৎ, খাদ্য উপাদান শরীরের গঠন ও বৃদ্ধির জন্য, ক্ষয়পূরণ এবং শক্তি ও সুস্থ্য জীবনধারণের জন্য যা করে, তাকে আমরা পুষ্টি বলি।

পুষ্টির উপাদান

মানবদেহ বিভিন্ন উপাদান থেকে পুষ্টি পায়। এই উপাদানগুলো ৬টি প্রধান ভাগে ভাগ করা যায়: আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি।

পুষ্টির প্রাকৃতিক উৎস

  • শর্করা: চিনি, মধু, গুড়, মিষ্টি ফল, চাল, আটা, ময়দা, আলু, বিভিন্ন প্রকার সবজি ও ফলের আঁশ।
  • আমিষ: ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বীজ, তৈলবীজ, বাদাম ইত্যাদি।
  • স্নেহ বা চর্বি: উদ্ভিজ্জ তেল, ঘি, মাখন, মাছ/মাংসের চর্বি বা তেল ইত্যাদি।

পৌষ্টিক তন্ত্র ও পুষ্টি প্রক্রিয়া

পুষ্টি হল জীবের একটি জৈবিক প্রক্রিয়া। খাদ্য দেহে প্রবেশের পর পরিপাকের মাধ্যমে ভেঙ্গে সরল উপাদানে পরিণত হয় এবং দেহের প্রয়োজনীয় অংশ শোষিত হয়। এটি দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই প্রক্রিয়া সম্পন্ন হয় পৌষ্টিক তন্ত্রের মাধ্যমে, যা মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ু, যকৃত এবং এনজাইম গ্রন্থি ইত্যাদির সমন্বয়ে গঠিত।

যদি খাদ্যের উপাদানের মোট পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হয়, তবে দেহ দুর্বল হয়ে যায় এবং কর্মক্ষমতা হ্রাস পায়। এই অবস্থাকে পুষ্টির অভাব বা Subnutrition বলে। তাই পুষ্টি বোঝার মানে হলো শুধুমাত্র খাদ্যের উপাদান নয়, বরং উপাদানগুলোর সঠিক অনুপাতে খাদ্যে থাকা।

খাদ্যের কার্যাবলী (Function of Food)

খাদ্য কেবল ক্ষুধা নিবারণ করে না, এটি দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। খাদ্যের কিছু মূল কার্যাবলী হলো:

  1. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন।
  2. দেহকে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম রাখে।
  3. পরিপোষণ ক্ষমতা বৃদ্ধি।
  4. দেহে তাপ ও কর্মশক্তি উৎপাদন।
  5. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।
  6. দেহের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ।

পুষ্টির প্রকারভেদ

পুষ্টি উপাদানকে আমরা ইংরেজিতে Nutrient বলি। খাদ্যে পুষ্টি উপাদানের পরিমাণ ও ধরন অনুযায়ী তা দুই ভাগে ভাগ করা হয়:

  • Macronutrients: আকারে বড় উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট।
  • Micronutrients: আকারে ছোট উপাদান যেমন ভিটামিন এবং খনিজ।

এরা জীবদেহের মূল উপাদান, যা বেঁচে থাকার শক্তি ও পুষ্টি অর্জনের জন্য বেশি পরিমাণে প্রয়োজন।

প্রাপ্তবয়স্কদের দৈনিক পুষ্টি চাহিদা

  • দৈনিক প্রায় ২৫০০-৩০০০ কিলোক্যালরি শক্তির খাদ্য।
  • ৩০০-৫০০ গ্রাম শর্করা (দৈনিক হালকা ব্যায়ামকারীদের জন্য)।
  • ৩৩-৬৬ গ্রাম আমিষ।
  • ৫০-৬০ গ্রাম চর্বি।
  • ২.৫-৩ লিটার পানি।

পুষ্টির গুরুত্ব

পুষ্টি শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও অন্যান্য দৈহিক উন্নয়নের জন্য অপরিহার্য। পুষ্টির অভাবের কারণে অনেক রোগ হতে পারে, যাকে পুষ্টির অভাবজনিত রোগ বা Deficiency Disease বলা হয়।

স্বাস্থ্যসম্মত খাদ্য ৫টি খাদ্য গ্রুপের সমন্বয়ে গঠিত। এটি আমাদের পুষ্টির অভাবজনিত রোগ, ওবেসিটি, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

পুষ্টির আরও কিছু গুরুত্ব:

  • দেহে তাপ উৎপাদন।
  • শক্তি সরবরাহ ও নতুন টিস্যু তৈরি।
  • ভবিষ্যতের ব্যবহারের জন্য খাদ্য সংরক্ষণ।
  • শারীরবৃত্তীয় কার্যক্রম নিয়ন্ত্রণ, যেমন চলাফেরা ও প্রজনন।
  • দৈনিক ক্যালরি চাহিদা পূরণ।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।
  • মেটাবলিক কার্যক্রম নিয়ন্ত্রণ।

উপসংহার

উপরের আলোচনার মাধ্যমে আমরা পুষ্টির সংজ্ঞা, উপাদান, প্রকারভেদ, কার্যাবলী ও গুরুত্ব সহজভাবে বুঝতে পেরেছি। পুষ্টি কেবল খাদ্য নয়, এটি দেহের সুস্থ্যতা, শক্তি ও দীর্ঘায়ু নিশ্চিত করে। আরও অনেক তথ্য এবং সহজে বোঝার মতো শিক্ষা বিষয়ক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট StudyTika.com এ ভিজিট করতে পারেন।

Getting Info...

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.