ফুল কাকে বলে? (সহজ সংজ্ঞা) | ফুল কত প্রকার ও কি কি?

ফুল হলো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। ছোট্ট এই অংশটি দেখলেই মন ভরে যায় রঙ, গন্ধ আর সৌন্দর্যে। কিন্তু শুধু সুন্দর দেখার জন্যই ফুল গুরুত্বপূর্ণ নয়। ফুলের মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা এই পোস্টে ফুলের ধরন, অংশ, কাজ এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো। চলুন, ধাপে ধাপে শিখি ফুলের সুন্দর জগৎ।

ফুল কাকে বলে?(সহজ সংজ্ঞা)

ফুল কাকে বলে?

 উদ্ভিদের প্রজননে সাহায্যকারী পরিবর্তিত পাতা বা অংশকে ফুল বলে।

ফুল কত প্রকার ও কি কি?

উঃ ফুল প্রধানত দুই প্রকারের— 1. সম্পূর্ণ বা আদর্শ ফুল 2. অসম্পূর্ণ ফুল।

সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল

আদর্শ ফুল কাকে বলে?

উঃ যে সমস্ত ফুলে চারটি অংশ থাকে— বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক— সেই ফুলকে সম্পূর্ণ বা আদর্শ ফুল বলে।

উদাহরণ:

জবা ফুল

আদর্শ ফুলের অংশ:

  • বৃতি
  • দলমণ্ডল
  • পুংকেশরচক্র
  • গর্ভকেশরচক্র

অসম্পূর্ণ ফুল

অসম্পূর্ণ ফুল কাকে বলে?

উঃ যে সমস্ত ফুলে চারটি অংশের মধ্যে একটি বা একাধিক অংশ অনুপস্থিত থাকে, সেই ফুলকে অসম্পূর্ণ ফুল বলে।

উদাহরণ:

কুমড়ো, রজনীগন্ধা

একলিঙ্গ ফুল

কাকে বলে একলিঙ্গ ফুল?

উঃ যে ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবকের মধ্যে কেবল একটি অংশ থাকে, সেই ফুলকে একলিঙ্গ ফুল বলে।

উদাহরণ:

কুমড়ো, নারকেল, তাল

উভয়লিঙ্গ ফুল

কাকে বলে উভয়লিঙ্গ ফুল?

উঃ যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক একসাথে থাকে, তাকে উভয়লিঙ্গ ফুল বলে।

উদাহরণ:

ধুতুরা, জবা, অপরাজিতা

সুষম ফুল

কাকে বলে সুষম ফুল?

উঃ যে ফুলে প্রতিটি অংশ সমানভাবে সাজানো থাকে, তাকে সুষম ফুল বা সমাঙ্গ ফুল বলে।

উদাহরণ:

ধুতুরা

বিষম ফুল

কাকে বলে বিষম ফুল?

উঃ যে ফুলে অংশগুলো অসমানভাবে সাজানো থাকে, তাকে বিষম ফুল বা অসমাঙ্গ ফুল বলে।

উদাহরণ:

মটর

ফুল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

  • পরাগযোগ কাকে বলে? একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের বা সমজাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগযোগ বলে।
  • ফুলের প্রধান কাজ কী? ফুলের প্রধান কাজ হলো বংশবিস্তার।
  • পুরুষ ফুল কাকে বলে? যে ফুলে পুংকেশরচক্র থাকে, তাকে পুরুষ ফুল বলে।
  • পুংকেশর কী থেকে উৎপন্ন হয়? পরাগরেণু থেকে।
  • পুংকেশরের কোন অংশে পরাগরেণু উৎপন্ন হয়? পরাগধানী অংশে।
  • একটি গর্ভপত্রের অংশগুলি কী কী? গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড।
  • পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়ার পদ্ধতিকে কী বলে? পরাগযোগ।
  • একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ: বকফুল
  • পরাগধানী কোথায় থাকে? পুংদণ্ডের আগায়।
  • স্ত্রী ফুল কাকে বলে? যে ফুলে গর্ভকেশরচক্র থাকে, তাকে স্ত্রী ফুল বলে।
  • পাঁচ খণ্ড বিশিষ্ট গর্ভমুণ্ড কোথায় থাকে? জবা ফুলে।
  • ফুলের কোন অংশ থেকে ফল উৎপন্ন হয়? ডিম্বাশয় থেকে।
  • একটি বহু প্রতিসম ফুলের উদাহরণ: জবা ফুল
  • একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ: কুমড়ো ফুল
  • দ্বিবীজপত্রী ফুলের বৃত্তিতে কয়টি অংশ থাকে? ৫টি অংশ।
  • আদর্শ ফুলে কী কী স্তবক আছে? বৃতি, দলমণ্ডল, পুংকেশরচক্র ও গর্ভকেশরচক্র, পুংস্তবক ও স্ত্রীস্তবক।
  • ফুলের অপরিহার্য স্তবক কোনগুলি? পুংস্তবক ও স্ত্রীস্তবক।
  • ফুলের সাহায্যকারী স্তবক কোনগুলি? বৃতি ও দলমণ্ডল।

ফুল শুধু দেখতে সুন্দর নয়, এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের অনেক গোপন তথ্য। যদি আপনি আরও জানতে চান ফুল এবং উদ্ভিদের রহস্যময় দুনিয়ার অন্যান্য বিষয় সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদের StudyTika.com এর অন্যান্য পোস্টগুলো পড়বেন। প্রতিটি পোস্টে আপনি সহজ ভাষায় সব তথ্য পাবেন, যা সব শিক্ষার্থীর জন্য উপযোগী।

Getting Info...

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.