নিউক্লিয়াস কাকে বলে? (সহজ সংজ্ঞা) | নিউক্লিয়াসের চিত্র ছবি | নিউক্লিয়াসের গঠন

আপনি কি জানেন আমাদের শরীরের সব কোষের মধ্যে এমন একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ আছে যা কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে? অনেক সময় আমরা কোষের বিভিন্ন অংশ সম্পর্কে শুনি, কিন্তু তার মধ্যে কেন্দ্র বা প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নিউক্লিয়াসের গুরুত্ব অনেক বেশি। আজকের এই পোস্টে আমরা জানব নিউক্লিয়াস কী, এর গঠন ও কাজ কেমন, এবং কেন এটিকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। আশা করি, এই পোস্টটি পড়ার পর আপনার কোষের ভেতরের জগৎ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা হবে।

নিউক্লিয়াস কাকে বলে?(সহজ সংজ্ঞা)

নিউক্লিয়াস কাকে বলে?

কোষের প্রোটোপ্লাজমে যে অধিকতর ঘন ও অপেক্ষাকৃত সুস্পষ্ট অংশ দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে।

ব্যাখাসহ বললে, নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রীয় অংশ যা কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। সহজভাবে বলতে গেলে, এটি কোষের সবচেয়ে ঘন ও স্পষ্ট অংশ যা প্রোটোপ্লাজমের মধ্যে থাকে। নিউক্লিয়াসকে ইংরেজিতে Nucleus বলা হয়।

নিউক্লিয়াসের চিত্র

নিচে নিউক্লিয়াসের সাধারণ চিত্র দেখানো হলো।

নিউক্লিয়াস কাকে বলে? (সহজ সংজ্ঞা) | নিউক্লিয়াসের চিত্র ছবি

নিউক্লিয়াসের গঠন

নিউক্লিয়াস মূলত চারটি অংশ নিয়ে গঠিতঃ

  • (ক) নিউক্লিয়ার মেমব্রেন (Nuclear Membrane)
  • (খ) নিউক্লিওপ্লাজম (Nucleoplasm)
  • (গ) নিউক্লিওলাস (Nucleolus)
  • (ঘ) ক্রোমোসোম (Chromosome)

(ক) নিউক্লিয়ার মেমব্রেন

গঠন: নিউক্লিয়ার মেমব্রেন হলো দ্বি-স্তর বিশিষ্ট স্বচ্ছ ঝিল্লী। উপরের স্তরটি ছিদ্রযুক্ত এবং নিচের স্তরটি ছিদ্রবিহীন। এটি প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত।

কাজ:

  • নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিনকে সাইটোপ্লাজম থেকে আলাদা ও সংরক্ষণ করে।
  • এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থান শক্ত করে।

(খ) নিউক্লিওপ্লাজম

গঠন: এটি প্রোটিন, নিউক্লিয়িক অ্যাসিড ও কিছু এনজাইম দিয়ে গঠিত। নিউক্লিয়াস, নিউক্লিওলাস ও ক্রোমোসোম এতে থাকে।

কাজ:

  • ক্রোমোসোম ধারণ করে।
  • নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে।
  • প্রয়োজনীয় এনজাইমের উৎস হিসেবে কাজ করে।

(গ) নিউক্লিওলাস

গঠন: নিউক্লিয়াসের ভিতরে ছোট ও ঘন গোলাকার অংশকে নিউক্লিওলাস বলা হয়। এটি তিনটি অংশে গঠিত – তন্তুময়, দানাদার, ম্যাট্রিক্স। রাসায়নিকভাবে এটি প্রোটিন, RNA ও DNA দিয়ে তৈরি।

কাজ:

  • বিভিন্ন ধরনের RNA তৈরি করে।
  • প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে।

(ঘ) ক্রোমোসোম

গঠন: প্রতিটি নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকে। প্রতিটি ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমা, পেলিক্যাল ও অন্যান্য অংশ থাকে। রাসায়নিকভাবে এটি DNA, RNA, হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত।

কাজ:

  • বংশগতির বৈশিষ্ট্য বহন করে।
  • কোষ বিভাজনে প্রধান ভূমিকা রাখে।
  • DNA-এর মাধ্যমে প্রোটিন তৈরি করে।

নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র কেন বলা হয়?

  • কোষের সকল বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে।
  • ক্রোমোসোমের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য বংশপরম্পরায় সংরক্ষিত হয়।
  • নিউক্লিয়াস ছাড়া কোষের মৃত্যু ঘটে।
  • কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউক্লিয়াসের কাজ

  • কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং কোষকে সজীব রাখে।
  • বংশগতি নিয়ন্ত্রণ করে।
  • RNA ও প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • মাইটোসিস ও মিয়োসিসে সক্রিয় ভূমিকা রাখে।

সাধারণ প্রশ্নাবলী (FAQs)

  • নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন।
  • কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে।
  • সুগঠিত নিউক্লিয়াস কি? যেখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন ও পূর্ণাঙ্গ বেস জোড় থাকে।
  • কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকা।
  • বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে? সিনোসাইটিক (Coenocytic)।

নিউক্লিয়াস কোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা কোষের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং জীবকে সুস্থ ও সজীব রাখে। এর কাজ ও গঠন বুঝলে আমরা কোষের জগৎকে আরও ভালোভাবে জানতে পারি। আপনি যদি আরও সহজ ও আকর্ষণীয় জ্ঞানমূলক পোস্ট পড়তে চান, তাহলে অবশ্যই StudyTika.com-এ ঘুরে দেখুন। এখানে আরও অনেক মজার ও শিক্ষামূলক বিষয় আপনার জন্য অপেক্ষা করছে।

Getting Info...

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.