স্থুলকোণী ত্রিভুজ কাকে বলে? (সহজ সংজ্ঞা) | স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য

তুমি কি জানো, ত্রিভুজের মধ্যে এমন একটি ধরণের ত্রিভুজ আছে যা দেখতে সাধারণ হলেও তার একটি কোণ অন্য সব কোণের থেকে বড় হয়? এই ধরনের ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। অনেক সময় আমরা ত্রিভুজকে শুধু সাধারণ কোণ অনুযায়ী চিনি, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে যা সত্যিই মজার এবং সহজে বোঝা যায়। এই পোস্টে আমরা ধাপে ধাপে জানতে পারব স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। চল, একসাথে বিস্তারিতভাবে জানি!

স্থুলকোণী ত্রিভুজ কাকে বলে?(সহজ সংজ্ঞা)

স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা

যে ত্রিভুজের একটি কোণ ৯০° এর বেশি কিন্তু ১৮০° এর কম হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয় বা সমকোণের চেয়ে বড় হয়, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

স্থুলকোণী ত্রিভুজ কাকে বলে? (সহজ সংজ্ঞা) | স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য

স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য

১. একটি কোণ স্থূলকোণ

স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় ৯০° এর বেশি কিন্তু ১৮০° এর কম হয়।

২. বাকী দুটি কোণ সূক্ষকোণ

স্থূলকোণী ত্রিভুজে বাকি দুইটি কোণ সূক্ষকোণ হয়, অর্থাৎ তারা ৯০° এর কম।

স্থূলকোণী ত্রিভুজের প্রকারভেদ

বাহুর ভিত্তিতে স্থূলকোণী ত্রিভুজ দুই ধরনের হয়:

১. বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ

যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ এবং বাকি দুইটি সূক্ষকোণ পরস্পর অসমান হয়, তাকে বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ বলে।

২. সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ

যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ এবং অন্য দুইটি সূক্ষকোণ পরস্পর সমান হয়, তাকে সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ বলে।

তুমি কি স্থূলকোণী ত্রিভুজের সব দিক ভালোভাবে বুঝতে পেরেছো? এই পোস্টে আমরা সংজ্ঞা থেকে শুরু করে বৈশিষ্ট্য এবং প্রকারভেদ পর্যন্ত সবকিছু দেখেছি। আরও অনেক মজার ও সহজবোধ্য গণিতের টপিক জানার জন্য তুমি StudyTika.com-এ থাকতে পারো। নতুন নতুন পোস্ট পড়ে তোমার জ্ঞান বাড়াও এবং গণিতকে আরও মজার করে তোলো!

Getting Info...

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.