সুষম ত্বরণ কাকে বলে?
কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার তথা ত্বরণ যদি সব সময় ধ্রুব হয় তবে তাকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে।
আরো বিস্তারিতভাবে বললে, সুষম ত্বরণ হলো কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার যদি সব সময় একই থাকে। অর্থাৎ, বেগ ধ্রুব হারে পরিবর্তিত হলে তাকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলা হয়।
ত্বরণের ধরন
ত্বরণ মূলত দুই ধরনের হয়:
- সুষম ত্বরণ
- অসম ত্বরণ
সুষম ত্বরণ
যদি কোনো বস্তুর বেগ নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়ে, তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলা হয়।
অসম ত্বরণ
যদি বেগ বৃদ্ধির হার সবসময় সমান না থাকে, তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলা হয়।
সুষম ত্বরণের উদাহরণ
অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ হলো সুষম ত্বরণের একটি উদাহরণ। যখন কোনো বস্তু মুক্তভাবে ভূপৃষ্ঠের দিকে পড়ে, তখন তার ত্বরণ হয় 9.8 মিটার/সেকেন্ড²। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পায়।
অসম ত্বরণের উদাহরণ
আমরা সাধারণত যে সকল চলমান বস্তু দেখি, যেমন গাড়ি, সাইকেল, রিকশা ইত্যাদি, তাদের ত্বরণ অসম হয়। কারণ এগুলোর বেগ সবসময় সমান হারে বাড়ে না।