পরিসংখ্যান, বা Statistics, আমাদের চারপাশের তথ্যকে বোঝার একটি অসাধারণ উপায়। এই বিজ্ঞানটি আমাদের জন্য সংখ্যাগুলি কে জীবন্ত করে তোলে, যাতে আমরা সহজে বিশ্লেষণ করতে পারি।
তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তা সহজে বুঝতে পারার প্রক্রিয়ার মাধ্যমে পরিসংখ্যান আমাদের জীবনের বিভিন্ন দিককে স্পষ্ট করে। আজকের এই ব্লগপোস্টে আমরা পরিসংখ্যানের মৌলিক ধারণা, এর শাখা এবং এর ব্যবহার সম্পর্কে জানব। তাই, চলুন শুরু করি এবং জানি পরিসংখ্যানের জগতে!
পরিসংখ্যান কাকে বলে (Statistics)
সংখাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে।
পরিসংখ্যান বলতে বোঝায়, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং সহজে দেখানোর কাজ। এটি একটি ধরনের গাণিতিক বিজ্ঞান।
সহজ ভাষায় বললে,
পরিসংখ্যানের মাধ্যমে আমরা কোনো বিশেষ বিষয়ে তথ্য সংগ্রহ করি। এই তথ্যগুলি সাধারণত সংখ্যা আকারে হয়। পরিসংখ্যানবিদরা এই সংখ্যাগুলো বিশ্লেষণ করে ফলাফল বের করেন। এই ফলাফলগুলো সহজভাবে বোঝার জন্য গ্রাফ, চার্ট, টেবিল ইত্যাদির মাধ্যমে দেখানো হয়।
পরিসংখ্যানে উৎপত্তি
পরিসংখ্যানের উৎপত্তি বহু বছর আগে থেকে হয়েছে। মূলত, পরিসংখ্যান (Statistics) শব্দটি “statisticum collegium” নামের ল্যাটিন শব্দ থেকে এসেছে। এ ছাড়া, পরিসংখ্যান শব্দটি ইতালীয় “statista” এবং জার্মান “statistik” শব্দ থেকেও এসেছে।
এই তথ্য থেকে বুঝা যায়, পরিসংখ্যান মূলত রাষ্ট্রের কাজ পরিচালনার সাথে সম্পর্কিত। প্রাচীনকালে রাষ্ট্রের বিভিন্ন তথ্য, যেমন জনসংখ্যা, রাজস্ব, জন্ম-মৃত্যু হার ইত্যাদি হিসাব করার জন্য পরিসংখ্যান ব্যবহৃত হত।
পরিসংখ্যানের শাখা
পরিসংখ্যানে সাধারণত ৭টি শাখা রয়েছে:
- গড়
- মধ্যক
- আয়তলেখ
- গণসংখ্যা
- প্রচুরক
- অজীব রেখা
- বহুভুজ
পরিসংখ্যানের বৈশিষ্ট্য
পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো:
- তথ্যের সমষ্টি: পরিসংখ্যান কেবল এক বা দুইটি সংখ্যা নয়, বরং একসাথে অনেক সংখ্যার সমষ্টি।
- সিদ্ধান্ত গ্রহণে সহায়তা: পরিসংখ্যান তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।
- বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য: এটি বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, সরকার, সমাজ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- ক্রমবর্ধমান গুরুত্ব: তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে পরিসংখ্যানের গুরুত্ব বাড়ছে।
- সংখ্যা দ্বারা প্রকাশ: পরিসংখ্যান সাধারণত গুণগত তথ্য নয়, বরং সংখ্যাগত তথ্য।
- পূর্বনির্ধারিত উদ্দেশ্য: পরিসংখ্যান উদ্দেশ্যহীনভাবে তথ্য সংগ্রহ করে না।
- বিশ্লেষণ ও ব্যাখ্যা: তথ্য সংগ্রহের পর সেগুলো বিশ্লেষণ করে ফলাফল বের করে।
- ঝুঁকি ও অনিশ্চয়তা: পরিসংখ্যান নিশ্চিত জ্ঞান দেয় না, তবে সম্ভাবনার ধারণা দেয়।
পরিসংখ্যানের গুরুত্ব
আধুনিক সময়ে, তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের তথ্য বিশ্লেষণ করতে হয়। আর এখানে পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
পরিসংখ্যানের গুরুত্ব হলো:
- তথ্য বোঝার সহজ উপায়: এটি গ্রাফ, চার্ট, টেবিল ইত্যাদি ব্যবহার করে তথ্যকে সহজে বোঝায়।
- অনিশ্চয়তা কমানো: পরিসংখ্যানের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করা যায় এবং ঝুঁকি মূল্যায়ন করা যায়।
- সিদ্ধান্ত গ্রহণে সহায়তা: তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
- কার্যকারিতা বৃদ্ধি: প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করে।
- নতুন জ্ঞান অর্জন: বিশ্ব সম্পর্কে নতুন জ্ঞান পাওয়া যায়।
পরিসংখ্যান বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়
এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন:
- বিজ্ঞান: পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, জীববৈচিত্র্য পর্যবেক্ষণ, ঔষধের কার্যকারিতা মূল্যায়ন।
- সামাজিক বিজ্ঞান: জনমত জরিপ, ফলাফল বিশ্লেষণ।
- ব্যবসা: বাজার গবেষণা, বিক্রয় পূর্বাভাস, ঝুঁকি ব্যবস্থাপনা।
- সরকার: জনসংখ্যা পরিসংখ্যান, অপরাধের হার বিশ্লেষণ।
পরিসংখ্যানের কার্যক্ষেত্র
পরিসংখ্যান বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ হলো:
- রাষ্ট্রের কার্য পরিচালনা
- জাতীয় পরিকল্পনা গ্রহণ ও মূল্যায়ন
- নীতিমালা নির্ধারণে রাষ্ট্রের আইন প্রণয়ন
- মানবকল্যাণ পরিসংখ্যান
- জনগণের অধিকার রক্ষা
- শিক্ষা প্রতিষ্ঠানে
- রেমিটেন্স নির্ধারণ
- বিজ্ঞানসহ অন্যান্য শাখায়
- ব্যবসা-বাণিজ্য
- অর্থনৈতিক গবেষণা
- রাষ্ট্রীয় প্রশাসন
- পূর্বাভাস প্রদান
- রাজনৈতিক গবেষণা
- সামাজিক গবেষণা