প্রকৃতিতে সবকিছুই একসাথে যুক্ত। আপনি কি জানেন, আপনার চারপাশের সব প্রাণী ও উদ্ভিদ একটি অদৃশ্য শক্তির স্রোত দিয়ে একে অপরের সাথে যুক্ত? এই শক্তি কিভাবে প্রবাহিত হয় এবং কেন এটি আমাদের জীব ও প্রকৃতির জন্য এত গুরুত্বপূর্ণ, তা জানতে হলে পুরো ব্লগপোস্টটি পড়তে হবে। আসুন, আমরা সহজ ভাষায় এই রহস্যময় প্রক্রিয়াটি বুঝে নিই।
খাদ্য শৃঙ্খল কাকে বলে?
যে প্রক্রিয়ায় খাদ্যশক্তি নীচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত অর্থাৎ উৎপাদক থেকে খাদ্যখাদক সম্পর্কীত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত বা স্থানান্তরিত হয়, সেই শৃঙ্খলিত পর্যাক্রমিক শক্তির প্রবাহ বা স্থানান্তরকে খাদ্যশৃঙ্খল বলে।
আরো বিস্তারিত বললে, খাদ্য শৃঙ্খল হলো সেই ধারাবাহিক প্রক্রিয়া যেখানে খাদ্য সবুজ উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণির মাধ্যমে চলে এবং শেষমেষ অজৈব পদার্থে রূপান্তরিত হয়। পরে এই অজৈব পদার্থ আবার সবুজ উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে। সহজভাবে বললে, উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য এবং খাদকদের সরল ধারাবাহিকতাকেই খাদ্য শৃঙ্খল বলা হয়।
খাদ্য শৃঙ্খলের বর্ণনা
সবুজ উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। যেহেতু তারা নিজে খাদ্য তৈরি করতে পারে, তাই তাদের স্বভোজী বলা হয়। উদ্ভিদ সূর্যের আলো, পানি এবং কার্বন ডাই-অক্সাইডের সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
উদ্ভিদ তাদের খাদ্যের কিছু অংশ নিজের জন্য ব্যবহার করে এবং বাকি অংশ নিজের দেহে জমা রাখে। তারপর প্রথম স্তরের খাদক বা তৃণভোজী প্রাণিরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে।
তৃণভোজী প্রাণি এবং মাংসাশী প্রাণিরা মারা গেলে বিভিন্ন অনুজীব তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এই প্রক্রিয়ায় মৃতদেহ বিভিন্ন অজৈব পদার্থে রূপান্তরিত হয়।
পুনরায় এই অজৈব পদার্থ সবুজ উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে। এইভাবে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য এবং খাদকদের ধারাবাহিক প্রক্রিয়াটিকে খাদ্য শৃঙ্খল বলা হয়।
খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য
👉 খাদ্যশৃঙ্খলের নীচের পুষ্টিস্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শক্তির প্রবাহ একমুখী।
👉 যে বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য যত বেশি সেই বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের জটিলতাও তত বেশি, এক্ষেত্রে খাদ্যজাল সৃষ্টি হয়।
👉 কোনো কোনো খাদ্যশৃঙ্খল সবুজ উদ্ভিদ ছাড়াই শুরু হয়। যেমন - পরজীবী ও মৃতজীবী খাদ্যশৃঙ্খল।
👉 খাদ্যশৃঙ্খলের নিম্নস্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জীবের সংখ্যা ও শক্তির পরিমান ক্রমান্বয়ে কমতে থাকে।
👉 খাদ্যশৃঙ্খলের জীববৈচিত্র্য অর্থাৎ প্রজাতির সংখ্যা কম থাকে।
👉 একটি খাদ্যশৃঙ্খলের পুষ্টিস্তরের সংখ্যা তিন থেকে পাঁচের মধ্যে থাকে।
👉 খাদ্যশৃঙ্খলের সবচেয়ে নীচের স্তরে থাকে সবুজ উদ্ভিদ।
খাদ্য শৃঙ্খলের গুরুত্ব
বাস্তুতন্ত্রে জীবমণ্ডলের অস্তিত্ব রক্ষায় খাদ্য শৃঙ্খলের গুরুত্ব অপরিসীম। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্বভোজী উদ্ভিদ থেকে শক্তি ও পুষ্টি পদার্থ অন্যান্য খাদ্যস্তরে পৌঁছে। যদি খাদ্য শৃঙ্খলের কোনো একটি স্তরের কার্যক্রম বিঘ্নিত হয়, তাহলে পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়।
খাদ্য শৃঙ্খলের শ্রেনীবিভাগ
খাদ্যখাদক প্রাণীর প্রকৃতির ওপর ভিত্তি করে বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়।
১. শিকারী খাদ্য শৃঙ্খল
এই খাদ্য শৃঙ্খল প্রাথমিক খাদক বা শাখাহারী প্রাণী থেকে শুরু হয়ে ক্রমশ বড়ো মাংসাশী প্রাণীতে শক্তি স্থানান্তরিত হয়।
উদাহরণ: ঘাস → ফড়িং → ব্যাঙ → সাপ → ময়ূর
২. পরজীবী খাদ্য শৃঙ্খল
এই খাদ্য শৃঙ্খলে বড়ো প্রাণীকে হোস্ট এবং ক্ষুদ্র প্রাণীকে পরজীবী বলা হয়। পরজীবী প্রাণী হোস্টের শরীরে বা শরীরের মধ্যে থাকে এবং শক্তি গ্রহণ করে।
উদাহরণ: মানুষ → কৃমি → আদ্যপ্রাণী
৩. মৃতজীবী খাদ্য শৃঙ্খল
এই খাদ্য শৃঙ্খলে মৃত ও গলিত জীবদেহ থেকে শক্তি জীবাণু এবং বিয়োজকদ্বারের মাধ্যমে ধাপে ধাপে প্রবাহিত হয়।
উদাহরণ: মৃত উদ্ভিদ → ছত্রাক → ব্যাকটেরিয়া
খাদ্য শৃঙ্খলের ধরন অনুযায়ী শ্রেণি
১. চারনভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল
যে খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয় এবং প্রাথমিক খাদক হিসেবে তৃণভোজীরা খাবার গ্রহণ করে, তাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলা হয়।
উদাহরণ: স্থলভাগ: ঘাস → হরিন → বাঘ
জলভাগ: উদ্ভিদ → পতঙ্গ → মাছ → বক
২. বিয়োজক বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল
যে খাদ্য শৃঙ্খল বিয়োজক স্তর থেকে শুরু হয়ে বড়ো প্রাণীতে শেষ হয়, তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলা হয়।
উদাহরণ: পচা পাতা → লার্ভা → ছোট মাছ → বড় মাছ
খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য
সংজ্ঞা
খাদ্যশৃঙ্খল হলো শক্তির ক্রমবর্ধমান স্থানান্তরের ধাপ। খাদ্যজাল হলো একাধিক খাদ্যশৃঙ্খলের মিলিত জাল।
সংখ্যা
খাদ্যশৃঙ্খলে সাধারণত একটি শৃঙ্খল থাকে। খাদ্যজাল একাধিক শৃঙ্খলের সমন্বয়ে গঠিত।
প্রক্রিয়া
খাদ্যশৃঙ্খল অপেক্ষাকৃত সরল। খাদ্যজাল অপেক্ষাকৃত জটিল।
শ্রেনীবিভাগ
খাদ্যশৃঙ্খল প্রধানত গ্রেজিং ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে বিভক্ত। খাদ্যজালে এমন শ্রেণী নেই।
সম্পর্ক
খাদ্যশৃঙ্খল ছাড়াই গঠিত হতে পারে। খাদ্যজাল শুধুমাত্র খাদ্যশৃঙ্খলের মাধ্যমে গঠিত হয়।
জীববৈচিত্র্য
খাদ্যশৃঙ্খলে জীববৈচিত্র্য কম। খাদ্যজালে জীববৈচিত্র্য বেশি থাকলে গঠিত হয়।
উপসংহার
এভাবে আমরা দেখলাম খাদ্য শৃঙ্খল কীভাবে কাজ করে এবং এটি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ চক্র। খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়ে বিভিন্ন প্রাণির মাধ্যমে চলে এবং শেষমেষ অজৈব পদার্থে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া আবার নতুন উদ্ভিদকে খাদ্য তৈরিতে সাহায্য করে।
আপনি StudyTika.com-এ আরও অনেক শিক্ষামূলক ও সহজভাবে লেখা ব্লগপোস্ট পড়তে পারেন।
খাদ্য শৃঙ্খল প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ চক্র, যা সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়ে বিভিন্ন প্রাণির মাধ্যমে চলে এবং শেষমেষ অজৈব পদার্থে রূপান্তরিত হয়। এই চক্র আবার নতুন উদ্ভিদকে খাদ্য তৈরিতে সাহায্য করে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। StudyTika.com-এ আপনি আরও অনেক সহজ, শিক্ষামূলক ও রোমাঞ্চকর ব্লগপোস্ট পড়ে আপনার জ্ঞান বাড়াতে পারেন। সবসময় আমাদের সাথে থাকুন এবং নতুন বিষয় শিখুন!
